শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ০৩:০৫ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও)

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সব অবৈধ স্থাপনা। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচা হয় এবং মাদক সেবন হয়। তাই আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলে ধাক্কা লাগায় কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর রাতেই হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়