শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২৪, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের তৃতীয় দিনেও রাজধানীর সড়ক ফাঁকা 

রিয়াদ হাসান: [২.১] ঈদুল আজহার ছুটিতে বরাবরের মতো এবারও রাজধানী ছেড়েছে লাখ লাখ মানুষ। ঈদের ছুটি শেষে বুধবার সরকারি ও বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান খুললেও এখনও ঢাকা ফেরেননি অনেকে। ফলে রাজধানীর সড়কগুলোতে যেমন মানুষের চাপ নেই, তেমনি নেই যানবাহনের চাপও।

[২.২] একদিন পর আবারও দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকায় (শুক্রবার ও শনিবার) আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস (রবিবার) থেকে নগরবাসী ফের কর্মব্যস্ত জীবনে ফিরতে পারেন বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে বুধবার দুপুরে এক পশলা বৃষ্টি হওয়ায় রাজধানীতে বিরাজ করছে স্বস্তির পরিবেশ।

[৩] সরেজমিন দেখা যায়, নগরীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর রোড, শাহবাগ, ফার্মগেট, কাওরানবাজার, হাতিরঝিলসহ বিভিন্ন সড়ক ফাঁকা ও কোলাহলমুক্ত। কোথাও কোনো যানজট দেখা যায়নি। যেসব গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত, সেগুলো এখন যাওয়া যাচ্ছে ১৫ থেকে ২০ মিনিটে।

[৪] সড়কগুলোতে যানবাহন ও যাত্রী উপস্থিতি একেবারেই কম। রাস্তায় কিছু বাস চললেও যাত্রী খুব কম। অপরদিকে কিছু ব্যক্তিগত যানবাহন, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা যায়।

[৫] নিউমার্কেট থেকে রিকশায় করে ২৫ মিনিটে তেজগাঁও পৌঁছেছেন মো. ইমরান। তিনি বলেন, ঈদের ছুটিতে রাস্তা অনেকটাই ফাঁকা, তাই রিকশায় চড়ে মাত্র ২০ থেকে ২৫ মিনিটে তেজগাঁও চলে আসলাম। রাস্তা ফাঁকা কোনো যানজট নেই ভালোই লাগছে। দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় পরিবেশটাও ঠান্ডা বেশ এনজয় করছি।

[৬] এদিকে, কথা হয় রাজধানীর কলাবাগানের বাসিন্দা আদনানের সঙ্গে। তিনি জানান, ঈদে সবচেয়ে ভালো লাগে ঢাকার ফাঁকা রাস্তা। আমরা যারা সারা বছর ঢাকায় থাকি, তারা ঢাকার বাইরে না গেলে খুব একটা ফাঁকা রাস্তা চোখে পড়ে না। শুধু ঈদ এলে ঢাকার রাস্তায় স্বস্তি পাওয়া যায়। কোলাহলমুক্ত রাস্তায় পরিবার নিয়ে বের হয়েছি। বেশ ভালো লাগছে।

[৭] রাস্তা ফাঁকা হলেও অল্প পরিসরে চলছে গণপরিবহন। ঈদুল আজহায় যারা রাজধানীতে রয়ে গেছেন, তারা এই ছুটিতে আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছেন, কেউ ঘুরতে বের হচ্ছেন। এ কারণে স্বল্পসংখ্যক যাত্রী নিয়েই চলাচল করছে গণপরিবহনগুলো। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়