শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২২, ০৬:২৩ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২২, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দরে লাগেজ হারিয়ে বিপদে পরা কুমিল্লার মহিউদ্দিনকে দেশে পাঠালেন ভারতের দুই পুলিশ

মাছুম বিল্লাহ: [২] কলকাতা বিমানবন্দরে লাগেজ ও ব্যাগ হারিয়ে বিপদে পরেছিলেন কুমিল্লার পাঁচ পুকুরিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক চৌধুরী। গত ২৩ জানুয়ারি ক্যান্সার আক্রান্ত মহিউদ্দিন কলকাতার মুকুন্দপুরের একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য ভারতে গিয়েছিলেন।

[৩] ভারতের গণমাধ্যম নিউজ ১৮ এর প্রতিবেদনে বলা হয়, সোমবার দেশে ফেরার জন্য কলকাতা বিমানবন্দরে এসে তিনি তার লাগেজ ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু হারিয়ে ফেলে অসহায় অবস্থায় বিমানবন্দরের টার্মিনালে বসেছিলেন। সেই সময় বিমানবন্দর থানার দুই সাব-ইন্সপেক্টর অঙ্কিত মান্না এবং নাসির জামালের নজর পড়ে ওই ব্যক্তির দিকে। এর পরেই তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনরকম প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না। এমনকি পায়ের জুতো পর্যন্ত ছিল না তার কাছে। একটি বাংলাদেশের ইমোর ফোন নম্বর পাওয়া যায়, সেই নম্বর ধরে পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করে দুই পুলিশ কর্মকর্তা বাংলাদেশ পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় ওই ব্যক্তিকে।

[৪] দুই পুলিশ মহিউদ্দিন ফারুক চৌধুরীকে জুতো কিনে দেন এবং আরটিপিসিআর টেস্টের অর্থও দেন। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে একটি বেসরকারি সংস্থার বিমানে টিকিট কেটে দেন এবং বিমানে তুলে দেওয়ার পরে পরিবারের লোককে জানিয়েও দেওয়া হয়।

[৫] এই ঘটনা ফের মানবিকতার নজির হয়ে রইল শহর কলকাতার বুকে। দুই সাব-ইন্সপেক্টরই এরকম একজন অসহায় মানুষকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পেরে খুশি এবং অসহায় মানুষের পাশে ফের তারা দাঁড়াবেন বলেও জানিয়েছেন।

  • সর্বশেষ