শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ০৮:১৪ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাবি প্রশাসন

জাবি প্রতিনিধি : [২] শিক্ষার্থীদের দাবির মুখে কেন্দ্রীয় গ্রন্থাগারের নতুন সময়সূচি প্রবর্তন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সময়সূচিতে ছুটির দিন ব্যতীত গ্রন্থাগার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে শুধু রানিং ব্যাচের শিক্ষার্থীরা লাইব্রেরির সুবিধা গ্রহণ করতে পারবে।

[৩] শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

[৪] বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা পূর্বের সময়সূচি পরিবর্তন করে নতুন সময়সূচি প্রবর্তন করেছি এবং ইতোমধ্যে তা কার্যকর করা হয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে লাইব্রেরিতে আসবে এবং সুবিধাদি গ্রহণ করবে।

[৫] সভায় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ইমন মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলম উপস্থিত ছিলেন।

[৬] উল্লেখ্য, গত ২১ জানুয়ারি এক জরুরি প্রশাসনিক সভায় সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত করে জাবি প্রশাসন। সভায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বই আদান-প্রদানের জন্য খোলা রাখার নির্দেশ দেয়া হয়।

  • সর্বশেষ