শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ১২:২৩ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলক ঘটক: ছয়টি ট্যাবলেটের দাম ৩২০০ টাকা, গরীব মানুষ বাঁচবে কিভাবে?

পুলক ঘটক: ছয়টি ট্যাবলেটের দাম ৩২০০ টাকা। গরীব মানুষ বাঁচবে কিভাবে? করোনা ভাইরাসে আক্রান্তদের নিরাময়ের জন্য বাজারে আসা নতুন ওষুধ প্যাক্সলোভিডের এই দাম। এই দামে ওষুধটি গতকাল থেকে বাংলাদেশের বাজারে ছেড়েছে ইনসেপ্টা কোম্পানি। এখন পর্যন্ত এটাই কম দাম। ভিন্ন নামে একই ওষুধ বাজারে আনতে যাচ্ছে বেক্সিমকো এবং এসকেএফ। বেক্সিমকোর ট্যাবলেটের দাম হবে ১৬ হাজার ৩৪০ টাকা (১৯০ ডলার) এবং এসকেএফের দাম হবে ১৫হাজার ১৩৬ টাকা (১৭৬ ডলার)। পাঁচ দিন খাওয়ার জন্য একটি কোর্সের এই দাম। মার্কিন কোম্পানি ফাইজার ওষুধটি আবিস্কার করেছে। তারা বাংলাদেশসহ স্বল্পন্নোত ও উন্নয়নশীল ৯৫টি দেশের মানুষের জন্য রয়ালিটি ছাড়াই উৎপাদনের লাইসেন্স দিয়েছে। তারপরও কি উৎপাদন ব্যয় এতই বেশি? নাকি মানুষ জীবনসংকটে পরলে ব্যবসা করা সহজ হয়?

এই দাম কতটা যুক্তিসঙ্গত সরকারের তা দেখা উচিত।

আমাকে নিয়মিত শ্বাসকষ্টের ওষুধ খেতে হয়। দেখতে পাই নানারোগের একই ওষুধ বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে বাজারে ছাড়ছে। ওষুধের ক্ষেত্রে নিম্নমানের কোনো জিনিস বাজারে থাকা উচিত নয়। তাহলে কম দামে যেসব ওষুধ পাওয়া যায় সেগুলি কি নিম্নমানের? এগুলো গরীবের জন্য? নাকি চাইলে কম দামেও বাজারে ওষুধ ছাড়া যায়?

  • সর্বশেষ
  • জনপ্রিয়