শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ১১:২১ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ১১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাবাগানে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার

সুজন কৈরী : [২] রাজধানীর কলাবাগানে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে একজন গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম সামিয়া ইউসুফ ওরফে সুমি (৩২)।

[৩] বৃহস্পতিবার কলাবাগানের সেন্ট্রাল রোডের ইস্টার্ন মফিজবাগ অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

[৪] ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত বলেন, গত ১৭ জানুয়ারি কলাবাগান এলাকার একটি বহুতল এপার্টমেন্টের একটি ফ্য¬াটে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটে। ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়া গৃহকর্মীকে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। র‌্যাব-২ এর একটি দল হাসপাতালে গিয়ে ভিকটিমকে মানবিক সাহায্য প্রদানের লক্ষ্যে তার সু-চিকিৎসার ব্যবস্থা করে।

[৫] নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী সামিয়া ইউসুফ ওরফে সুমিকে আসামি করে ভুক্তভোগীর বাবা কলাবাগান থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে সুমিকে গ্রেপ্তার করা হয়।

[৬] ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি থেকে সামিয়া ইউসুফ সুমির বাসায় কাজ করছিলো গৃহকর্মী ফারজানা। কিন্তু সামান্য ভুলের কারণে তাকে প্রায়ই মারধর করা হতো।

  • সর্বশেষ