শিরোনাম
◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশালীন মন্তব্যের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের অবস্থান অগ্রহণযোগ্য

কামরুল হাসান মামুন, ফেসবুক থেকে, এই মুহূর্তে তাদের এই অবস্থান দেখে আমি বিস্মিত। শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে ঠিক এই মুহূর্তে শিক্ষকদের এইভাবে রাস্তায় প্রতিবাদে নামা একদম ঠিক হয়নি। এর মাধ্যমে ছাত্র-শিক্ষকদের মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হয়ে গেল যা কখনো কোন অবস্থাতেই কাম্য নয়। আবার শুনছি শিক্ষকদের আরেকটি অংশ আছে যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে এই প্রতিবাদী অবস্থানের বিপক্ষে। তার অর্থ হলো শিক্ষকদের মধ্যে এখন দুটি অংশ। যা আরো খারাপ। এই মুহূর্তে শিক্ষকদের ন্যায়ের পক্ষে একজোট হতে হবে। ন্যায়েরতো কোন পক্ষ বিপক্ষ নাই। শাবিপ্রবির শিক্ষকরা পারতো সত্যটা কি তা বের করা এবং সেই সত্যের পেছনে দাঁড়ানো। শিক্ষকদের সরাসরি শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়ানোই প্রমান করে এরা আসলে শিক্ষক হওয়ারই যোগ্য না। আন্দোলনরত শিক্ষার্থীদের আরো শালীন হওয়ার আহবান জানাই। শিক্ষক এবং শিক্ষার্থী দুই মেরুর মানুষ না। আজকে যারা শিক্ষার্থী তারাই কালকের শিক্ষক। আমরা একই সমাজের মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়