শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২২, ০২:৪৯ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২২, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোয়েব সর্বনাম: মাঝে মাঝে বাস্তবতা কল্পনাকেও হার মানায়

শোয়েব সর্বনাম: একটা সাহিত্যমূলক অনুষ্ঠান শেষে ফেরত আসার পথে ফুটপাতে হাঁটতে হাঁটতে আড্ডা হচ্ছিলো। তেমন অবস্থায় একজন জানালেন, পেশাব করতে হবে। যেহেতু সাহিত্যিক মানুষ, সমাজে আমাদের অনেক প্রতিষ্ঠা। ফলে রাস্তায় দাঁড়িয়ে ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। সামনেই একটা বিশ্ববিদ্যালয় পাওয়া গেলো। সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এমন এক শিক্ষককে ফোন করে খবর দেওয়া হলো। একদল সাহিত্যিক প্রক্ষালনকাজে তার ডিপার্টমেন্টে হাজির হওয়ার কারণে শিক্ষক বেশ আনন্দিত। তার বদান্যতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আসা অতিথিদের জন্য বরাদ্দ এক বিরাট গেস্টরুমে গিয়ে আমরা বসলাম। যদিও গন্তব্য গেস্টরুম লাগোয়া বাথরুম, কিন্তু সেখানে ঢোকা যাচ্ছে না। বাথরুম এনগেজড।

অনেকক্ষণ বসে থাকা অবস্থায় টয়লেট থেকে কেউ বের না হওয়ায় নানান গল্প রচনা করতে লাগলো আমাদের কল্পনাপিপাসু মন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুমে শিক্ষক ও শিক্ষিকারা দরজা লাগিয়ে গবেষণা করেন সাম্প্রতিক সময়ে প্রকাশিত এমন একটা গসিপ আমাদের আলাপে কিছুটা উত্তেজনাও সৃষ্টি করে। বিব্রত শিক্ষক টয়লেটের দরজা বাইরে থেকে নানানভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন এবং শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আমাদের আলাপে অংশগ্রহণ করেন। তারও বেশ অনেকক্ষণ পর টয়লেটের দরজা খোলার শব্দ পাওয়া গেলো। আমরা প্রবল আগ্রহ নিয়ে সেদিকে তাকালাম। অনুমান সঠিক। টয়লেট থেকে দুইজন একসঙ্গে বের হয়ে লজ্জাবনত মুখে আমাদের সামনে দিয়ে বের হয়ে গেলো। শিক্ষকের চেহারাটা হলো দেখার মতো। তবে সাহিত্যিকেরা হতভম্ব। তাদের অনুমান ভুল ছিলো। মাঝে মাঝে বাস্তবতা কল্পনাকেও হার মানায়। টয়লেট থেকে বের হওয়া উভয়ই নারী ছিলেন। লেখক : কথাসাহিত্যিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়