শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২১, ১১:৩৬ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২১, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি মাসের শেষে রাজশাহীতে আসছে মৃদ্যু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

মঈন উদ্দীন: [২] চলতি মাসের শেষের দিকেই রাজশাহী অঞ্চলে আসছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। তবে এ মাসে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনায় বেশি। জানুয়ারিতে আসবে মাঝারি শৈত্যপ্রবাহ। মঙ্গলবার রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

[৩] তিনি জানান, গত সোমবার ভোর ৬টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর ৬টায় দিনের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে সর্বোচ্চ তাপামাত্রা পাওয়া গেছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

[৪] এদিকে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় রাজশাহীতে এখন বেশ শীত অনুভূত হচ্ছে। সারাদিনের তামপাত্রায় এখন শীতল। শীত নিবারণে ভোরে খড়কুটো জ্বালিয়ে আগুনের পরশ নিচ্ছেন মানুষ। ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানেও।

[৫] রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের তাপামাত্রাকে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি, ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। এ মাসের শেষের দিকেই রাজশাহীতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যাবে।

  • সর্বশেষ