শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ও নেপালের ম্যাচ দিয়ে শনিবার নারী সাফ ফুটবল শুরু

নিজস্ব প্রতিবেদক : [২] সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় শুরু হচ্ছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপালের নারী দল।

[৩] এই টুর্নামেন্টে বাংলাদেশ দলকে সমর্থন দিতে দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য ফ্রি টিকিট ও জার্সি দেওয়ার ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়েছে, আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ মাঠে বসে দেখার জন্য রেজিস্ট্রেশন করলেই ফ্রি টিকিট দেওয়া হবে।

[৪] শুধু তাই নয়, ভাগ্যবান ৫০ জন বিজয়ীকে দেওয়া হবে অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের জার্সিও। বাছাই করা ম্যাচের আগের দিন বাফুফে ভবন থেকে সংগ্রহ করতে হবে টিকিট। জার্সি বিজয়ীদের ফোন কলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানাবে বাফুফে।

  • সর্বশেষ