শিরোনাম
◈ আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন ◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ ◈ জুলাই মা‌সে অস্ট্রেলিয়া সফরই হ‌বে বাংলাদেশের আসল পরীক্ষা, বললেন ব্র্যাড হগ ◈ ‘সিস্টার-সিটি’ হতে যাচ্ছে ঢাকা-ইসলামাবাদ ◈ শুরু হলো তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাউশির বড় সুখবর, বাড়ল ডাটা এন্ট্রির সময়সীমা ◈ চূড়ান্ত নকশা সম্পন্ন, বাস্তবায়নের পথে পদ্মা ব্যারেজ প্রকল্প

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ-বিএনপি অচল মুদ্রার এপিঠ ওপিঠ, আর লেনদেন চলবে না: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা আরো বলেছেন, যে সরকার অন্যায়, অবিচার, অনাচার, দূর্ণীতি-দুঃশাসনের ভারে ক্রমেই ভারি হতে থাকে সেই সরকারকে হঠাতে আন্দোলনের প্রয়োজন হয়না। ওই ভারেই তাদের ন্যুয়ে পড়তে হয়। বর্তমান সরকারের হয়েছে সেই অবস্থা।

[৩] তিনি বলেন, দেশের মানুষ এখন কোনোভাবেই ভালো নেই। তারা চরম হতাশায় ভুগছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটানো ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন জাতীয় পার্টিই হচ্ছে দেশের মানুষের প্রত্যাশিত সেই রাজনৈতিক শক্তি।

[৪] বৃহস্পতিবার জাতীয় পার্টি বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে কিশোরগঞ্জ জেলার তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও বিএনপি’র দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। পার্টির মহাসচিব মো. মুজিবুল চুন্নু এমপি’র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

[৫] যোগদানকারী নেতৃবৃন্দকে জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে তিনি বলেন, ক্ষমতাহীনভাবে ৩১ বছর ধরে টিকা থাকা আমাদের পার্টির প্রতি মানুষের আস্থা অর্জিত হয়েছে বলেই দেশের এই ক্রান্তিলগ্নে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করছেন।

[৬] দেশের রাজনীতিতে পরিবর্তন এখন অপরিহার্য। কারণ, ৯০ এর পর দুটি দল দেশের মানুষকে শান্তিতে রাখতে পারেনি। সকল ক্ষেত্রে বিপর্যয়ের পরিস্থিতি চরম পর্যায়ে পৌছে গেছে। যানজটের কারণে নগরবাসী নাকাল অবস্থায় আছে। অযৌক্তিভাবে দ্রব্যমুল্য বেড়ে যাওয়া মানুষ এখন দিশেহারা। অর্থনীতি সচল রাখার স্নায়ুতন্ত্র তেলের দাম বাড়িয়ে দিয়ে মানুষের জীবন দুর্বিসহ করা হয়েছে। আঁতাত করে ট্রান্সপোর্টের ভাড়া বাড়ানো হয়েছে যুক্তিহীনভাবে। এই অবস্থায় দেশ চলতে পারেনা।

[৭] জিএম কাদের বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কল্যাণকামী রাজনীতিকে প্রজন্ম থেকে প্রজন্ম প্রবাহিত করতে পারি তাহলেই জাতীয় পার্টি টিকে থাকবে এবং জনগণের আশা আকাঙ্খার বাস্তবায়ন ঘটবে। তিনি বলেন, আজকের মতো যোগদান অব্যাহত থাকলেই জাতীয় পার্টি নতুন দিনে নতুন সূর্য হয়ে মানুষের মনে আলো ছড়াবে।

[৮] সভায় যোগদানকারী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, করিমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, তাড়াইল উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল উপজেলার আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ভূঁইয়া, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমজাদ হোসেন খান দিদার, জাতীয় পার্টির নব নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান আশরাফ উদ্দিন, সায়েম দাদ খান নওশাদ, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়