শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০২:১০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বেগম রোকেয়া পদক ২০২১’ পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

নিউজ ডেস্ক: ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। ওইদিন প্রদান করা হবে এবারের ‘বেগম রোকেয়া পদক’। এ বছর এ পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ৯ ডিসেম্বর। আবার ১৯৩২ সালের এই ৯ ডিসেম্বরেই মারা যান তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে প্রতিবছর ৫ বিশিষ্ট নারীকে সরকারিভাবে প্রদান করা হয় ‘বেগম রোকেয়া পদক’।

এ বছর (২০২১) যারা পদক পাচ্ছেন তারা হলেন- নারী শিক্ষায় অবদানের জন্য কুমিল্লা জেলার প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় যশোরের অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কুমিল্লার শামসুন্নাহার রহমান পরাণ (মরোণোত্তর), সাহিত্য ও সংস্কৃতিতে অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় কুষ্টিয়ার গবেষক ড. সারিয়া সুলতানা।

৯ ডিসেম্বর সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ওই অনুষ্ঠানে রোকেয়া পদক প্রদান করা হবে। পদকপ্রাপ্ত প্রত্যেককে চার লাখ টাকার চেক, স্বর্ণপদক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

পদক প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য টেলিভশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।

রোকেয়া দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন।

দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার, বুকলেট ও স্যুভেনির প্রকাশ করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করতে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। -ঢাকা পোস্ট

  • সর্বশেষ