শিরোনাম
◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] 'বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’

অপূর্ব চৌধুরী: [২] আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২১ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়।

[৩] র‌্যালির উদ্বোধক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

[৪] অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, কেরানীগঞ্জে নির্মানাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসকে ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীবান্ধব' ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা হবে। পাশাপাশি বর্তমান ক্যাম্পাসেও ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৫] বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ),জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সংগঠনের আহবায়ক সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাঃ শহীদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান, প্রক্টর ড. মোস্তফা কামাল, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

[৬] এছাড়াও ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন , জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সচিব জনাব রাজেশ কুমার দেব, সদস্য জনাব মোঃ রেজাউল করিম ও সদস্য জনাব শাহ মোঃ আজিমুল এহসান, জবি পিডিএফ-এর শিক্ষার্থী প্রতিনিধি জনাব পার্থ রায় (সভাপতি), জনাব রাকিব হাসান (সাধারণ সম্পাদক), পিডিএফ ইয়ুথ নেটের ডেপুটি টিম লিডার জনাব মেসবাহুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়