শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০৭:৪৫ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতে প্রথম ওমিক্রন রোগী শনাক্ত

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: [২] সংযুক্ত আরব আমিরাতে পাওয়া গেলো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। গত বুধবার (১ ডিসেম্বর) আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় টুইটারে এ তথ্য জানিয়েছে।

[৩] জানা গেছে,ওমিক্রনে আক্রান্ত নারী দক্ষিণ আফ্রিকার নাগরিক। সম্প্রতি তিনি তার দেশ থেকে আমিরাতে এসেছেন। টুইট বার্তায় স্বাস্থ্য সংস্থা জানায়, ওমিক্রনে আক্রান্ত নারী ইতোমধ্যে করোনার টিকা গ্রহণ করেছেন।

[৪] গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনার নতুন ধরন শনাক্তের বিষয়ে সতর্ক করে। অবশ্য পরে জানা যায়, এর আগেই নেদারল্যান্ডসে পাওয়া গিয়েছিল ধরনটি। তখন এর আনুষ্ঠানিক কোনো নাম না থাকলেও ভ্রমণে কড়াকড়ি আরোপে দেরি করেনি বিশ্ব। আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ।

  • সর্বশেষ