শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ১০:২৮ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ১০:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের ডিসি কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৩] গত ২৮ নভেম্বর উপজেলা হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামের পুলিশের উপর হামলার অন্যতম আসামী। শাওন শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্টুর ছেলে। জানা যায় হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের ৩ সদস্যসহ ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।

[৪] এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬’শ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। উল্লেখ্য, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারের বিরুদ্ধে এর আগেও নানা বিতর্কমুলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

[৫] মুক্তিযোদ্ধাকে মারধর, আওয়ামী লীগের এক কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ভিডিও ও অডিও ভাইরাল হয়েছিল। বিবাহিত এক সন্তানের জনক শাওন শিকদার কয়েকবার ছাত্রলীগ থেকে বহিস্কার হলেও পুনরায় স্বপদে বহাল আছেন।

  • সর্বশেষ