শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার অসুখ পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ, এটা বন্ধ করার টেকনোলজি দেশে নেই: মির্জা ফখরুল

মহসীন কবির: [২] শনিবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি এসব কথা বলেন। সারা বাংলা

[৩] মির্জা ফখরুল বলেন, পরিপাকতন্ত্রের ঠিক কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে—এটা বের করার জন্য আমাদের ডাক্তাররা, বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তাররা কয়েক দিন ধরে বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে কাজ করেছেন। কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগোতে পারছেন না। কারণ, সে ধরনের টেকনোলজি বাংলাদেশে নেই, যে টেকনোলজি দিয়ে তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারেন। এ কারণে তারা বারবার বলছেন—তাকে একটা অ্যাডভান্স মেডিক্যাল সেন্টারে নেওয়া দরকার, যেখানে চিকিৎসার ওই ডিভাইসগুলো আছে। বাংলা ট্রিবিউন

[৩] বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকার দীর্ঘ কাল থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনীতি থেকে খালেদাকে সরিয়ে ফেলার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা করার জন্য কাজ করছে। আজকে নয় এইটা শুরু হয়েছে ১/১১ থেকে। তারই পরিণতি হিসেবে বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর প্রহর গুনছেন। নিউজবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়