শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ সরকারের গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে: মান্না

শিমুল মাহমুদ: [২] ‘বর্তমান সরকার নির্বাচন করবার আগে ঘোষণা করেছিলেন ১০ টাকা করে চাল খাওয়াবেন। এখন চাল ৭০ টাকা। উনি বলেন; আর কত দাম কমাবো। উল্টা দিকে হাটে। এ জন্য আমি বলি, এ সরকারের কাছে দাবি পেশ করে কোনো লাভ হবে না। এ সরকারের গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে।’

[৩] শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বেগম খালেদা জিয়া মুক্তি ও বিদেশের উন্নত চিকিৎসার দাবিতে গণ-অনশনে সংহতি প্রকাশ করে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

[৪] নাগরিক ঐক্যের আহবায়ক আরও বলেন, যারা এখন ক্ষমতায় বসে আছেন, তারা একদিকে নিষ্ঠুর, আরেক দিকে প্রতারক, আরেক দিকে মিথ্যাবাদী, সবচেয়ে বেশি হচ্ছে ভীতু কাপুরুষ। তারা বেগম জিয়াকে ভয় পায়।

[৫] তারা জানে উনি যদি প্রকাশ্যে জনগণের সামনে কথা বলতে পারেন তাহলে সে কথায় মানুষ নড়েচরে রাজপথ কাপিয়ে দেবে। প্রধানমন্ত্রী এ জন্য একটার পর একটা মিথ্যা কথা বলছেন। ভোট চুরি করেছেন, ডাকতি করেছেন, তারপরে টেলিভিশনের সামনে এসে বলেন, এতো চমৎকার নির্বাচন করলাম আর বিরোধী দল মানে না।

[৬] তিনি বলেন, এ সমাবেশে দাড়িঁয়ে আমি দিল্লীর তথা ভারতের কৃষকদের অভিনন্দন জানাচ্ছি। এতো বড় লোহমানবের মতো এক নেতা উনি করজুড়ে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন এবং কৃষিবিল প্রত্যাহার করে নিয়েছেন।

[৭] অপেক্ষা করেন, দিন আসবে। যখন আমাদের ইনিও দুই হাত জড়ো করে ক্ষমা চাইবেন; কিন্তু মানুষ ক্ষমা করবে না। আমি কামনা করি, খালেদা জিয়া যতো অসুস্থতায় থাক আল্লাহ তৌফিক দিন, যেনো সুস্থ্য থাকেন।

[৮] যতো ধরনের বিপর্যয় আসুক, আপনারা আজকে যে আন্দোলন করছেন এ আন্দোলন অব্যাহত রাখুন। এ ধারণাও সম্ভাবত ভালো। ব্যাপক মানুষকে এক সঙ্গে করে ধীরে ধীরে এ আন্দোলন এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে এ স্বৈরাচারের পতন হয়।

[৯] তিনি বলেন, আজকের কর্মসূচি শেষ কর্মসূচি নয়, যতোদিন পর্যন্ত এ সরকারকে চাপে ফেলতে না পারবেন ততোদিন পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের প্রতিটি পদক্ষেপে আমরা আপনাদের সঙ্গে থাকবো।

[১০] শনিবার সকাল ৯ টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[১১] বিকেল ৪ টা পর্যন্ত এই গণঅনশন কর্মসূচি চলবে। এই কর্মসূচি থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়