শিরোনাম
◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০১:৪৫ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৪ লক্ষণে বুঝবেন, ভিটামিনের অভাব নাকি ডিমেনশিয়া?

ডেস্ক নিউজ: ভিটামিন বি১২ হচ্ছে একটি দ্রবণীয় ভিটামিন, যা রক্তের গঠন ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই ভিটামিনটির সমস্যা হচ্ছে যে, আমাদের শরীর এটিকে উৎপাদন করতে পারে না। তাই এটি বিভিন্ন খাদ্য উত্স এবং পরিপূরকগুলোর ওপর নির্ভর করতে হয়। টাইমস অব ইন্ডিয়া

কিন্তু অনেকেই ভিটামিনটির অভাব হলে বুঝতে পারেন না। আবার এটির কিছু লক্ষণ রয়েছে, যেগুলো অনেকটা ডিমেনশিয়া রোগের লক্ষণের মতো দেখাতে পারে। ফলে অনেক সময় ভুল পদক্ষেপ বা চিকিৎসা নিয়ে ফেলেন অনেকেই।

তাই আজ জানুন ভিটামিন বি১২ ঘাটতির এমন চারটি লক্ষণ, যেগুলো অনেকটা ডিমেনশিয়া রোগের মতো বলে মনে হতে পারে

১. বিভ্রান্তি: ভিটামিন বি১২ সুস্থ রক্তকণিকা তৈরির জন্য দায়ী, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করে। লোহিত রক্তকণিকার অভাব মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়, যা বিভ্রান্তির দিকে পরিচালিত করে। এমনটি হলে অনেকে মাথা ঘোরা অনুভব করতে পারেন।

২. বিষণ্নতা: বিভিন্ন অধ্যয়ন পরামর্শ দেয় যে, বেশি পরিমাণে ভিটামিন বি১২-এর অভাবের কারণে কিছু মস্তিষ্কের টিস্যুর ক্ষতি হতে পারে। ফলে মস্তিষ্কের সংকেতগুলোতে প্রভাব ফেলে পড়ে, যার ফলে মেজাজ পরিবর্তন হয় এবং বিষণ্নতা দেখা দিতে পারে।

৩. দুর্বল মনোযোগ: আপনি যদি ইদানীং আপনার মনোযোগ অনেক দুর্বল বোধ করেন, তা হলে বুঝবেন সেটি ভিটামিন বি১২-এর অভাবের কারণে হচ্ছে। এ ভিটামিনটির পরিমাণ কমে গেলে অক্সিজেনের অভাব এবং মস্তিষ্কের টিস্যুতে ব্যাঘাতের কারণে পুষ্টির অভাব হওয়া একটি সাধারণ লক্ষণ। এটি অনেকটা ডিমেনশিয়া রোগের লক্ষণের মতো মনে হতে পারে অনেকের কাছে।

৪. কথা বলার সময় বাধা: কথা বলার সময় বাধা দেখা দিলে বা সঠিক শব্দ খুঁজে পেতে সমস্যা হওয়া অথবা কোথাও কিছু রাখার পর প্রায়ই ভুলে যাওয়া হতে পারে ভিটামিন বি১২-এর অভাবের কারণে। এটি পাশাপাশি ডিমেনশিয়ারও সাধারণ লক্ষণ। আপনার পরিস্থিতির জটিলতার ওপর নির্ভর করে এই লক্ষণগুলো দীর্ঘমেয়াদি বা স্বল্পমেয়াদি হতে পারে।

  • সর্বশেষ