শিরোনাম
◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ১০:৪১ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ১০:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও গৃহবন্দী মেহবুবা মুফতি

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীনগরের হায়দরপোরা হত্যাকাণ্ড নিয়ে সরব হওয়ার পর জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়েছে। বৃহস্পতিবার মেহবুবা নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, তার দলের দুই নেতা সুহেল বুখারি ও নাজমু সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।

মেহবুবা টুইটের সঙ্গে তার বাড়ির বাইরের ছবিও পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে তালাবদ্ধ সদরের বাইরে পুলিশের গাড়ি দাঁড় করানো রয়েছে। খবর এনডিটিভির।

মেহবুবার গৃহবন্দিত্ব নিয়ে জম্মু-কাশ্মীর প্রশাসন সরকারিভাবে কোনো মন্তব্য করেনি।

  • সর্বশেষ