শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমালোচনার মুখে পতাকা উড়ানোর অনুমতি চাইল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: [২] ছয় বছর পর বাংলাদেশ সফরে এসেই বিতর্ক সৃষ্টি করেছে পাকিস্তান ক্রিকেট দল। গত সোমবার (১৫ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে পতাকা উড়িয়ে অনুশীলন করার পরই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তবে ক্ষোভের পরও পরের দুদিনও তারা পতাকা উড়ানো অব্যাহত রেখেছে।

[৩] এদিকে, গণমাধ্যমে সরব আলোচনা এবং তোপের মুখে এবার অনুশীলনের সময় পতাকা টানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

[৪] মিরপুরে পাকিস্তানের পতাকা উত্তোলন নিয়ে বিসিবি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

[৫] পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জঙ্গের বরাতে জিও নিউজ বুধবার (১৭ নভেম্বর) জানিয়েছে, অনুশীলনের সময় পতাকা টানাতে পিসিবির তরফে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তবে কবে অনুমতি চাওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট করা হয়নি।

[৬] পাক ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, দ্বিপাক্ষিক সিরিজের সময় উভয় দেশের পতাকা প্রদর্শন একটি সাধারণ বিষয়। দল চাইলে অনুশীলনের সময়ও পতাকা টানাতে পারে। এতে কারো আপত্তি থাকার কথা নয়। তারপরও এই ঘটনা নিয়ে যেহেতু বিতর্ক সৃষ্টি হয়েছে, তাই আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়েছে।- সময় টিভি। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়