শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১০:৪৯ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আবারো হাসপাতালে খালেদা জিয়া

শিমুল মাহমুদ: [২] রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরার এক সপ্তাহের মধ্যে আবরো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফের ওই হাসপাতালে নেয়া হয়েছে।

[৩] গুলশানে নিজ বাসভবন ফিরোজা থেকে শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে সিলভার রঙের একটি হোন্ডা কারে রওনা হয়ে ৫টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। গাড়িতে তার সঙ্গে ছিলেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

[৪] বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের ব্লক-বি এর ৭২০৫ ও ৭২০৪ নম্বর কেবিনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

[৫] খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও আল মামুন। খালেদা জিয়াকে আবোরো কেনো হাসপাতালে আনা হলো এ বিষয়ে তার ব্যাক্তিগত চিকিৎসক বা দল থেকে কিছু বলা হয়নি।

[৬] এ বছর তৃতীয়বারের মতো স্বাস্থ্যসংক্রান্ত জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এর আগে, গত ৭ নভেম্বর সন্ধ্যায় ২৬ দিন পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়