শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০৯:০১ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশির সততায় মুগ্ধ দুবাই পুলিশ

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী ফটিকছড়ি থানার গোপাল ঘাটা গ্রামের মুহুরী বাড়ির আবদুল গনি মুহুরীর পুত্র মোহাম্মদ কফিল উদ্দিন মুহুরীকে (৪০) সম্মাননা দিয়েছে দুবাই পুলিশ । সাড়ে তিন লক্ষ রিয়াল (বাংলাদেশি টাকায় যা ৮০ লাখ টাকা) কুড়িয়ে পেয়ে পুলিশের হাতে হস্তান্তর করায় কফিল উদ্দিন মুহুরীকে এই দুর্লভ সম্মাননা প্রদান।

দুবাই পুলিশের কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহ খালিফা আল মাররির নির্দেশনায় নাইফ পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার ড. তারিক মোহাম্মদ নূর আহলাক আমিরাতের ফ্ল্যাগ ডে’র দিন দুবাইয়ের নাইফ পুলিশ স্টেশনে কফিল উদ্দিনকে একটি সম্মাননা সনদ ও সৌজন্য উপহার প্রদান করেন। আমিরাতের প্রভাবশালী পত্রিকা খালিজ টাইমস, গালফ নিউজসহ আরবি ভাষায় প্রকাশিত বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় এ খবর ফলাও করে প্রচারিত হয়েছে।

কফিলউদ্দিন জানান, বিগত ২৯ আগস্ট তিনি দুবাইর দেরাস্থ আল সাবকা স্ট্রিটে (বুড়ি মসজিদ রোড) তার বাসার অদূরে এক বন্ধুর জন্য দুপুরের দিকে অপেক্ষা করছিলেন। এ সময় কালো টেপে মোড়ানো টাকার বান্ডিলটি গাড়ি পার্কিং এ পরিত্যক্ত অবস্থায় দেখে কুড়িয়ে নেন এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরও তার কোন মালিক না পেয়ে সেটি বাসায় এনে রেখে দেন। রাতে তিনি সেটা খুলে ৫শ' সৌদি রিয়ালের চকচকে নোটগুলো দেখেন।

এরপরও নোটগুলো আসল কিনা যাচাইয়ের জন্য রাতে বন্ধু নুরুল আবসারের সাথে আলাপ করে মানি এক্সচেঞ্জে কাজ করেন এমন একজনের মাধ্যমে নিশ্চিত হন টাকাগুলো আসল । তিনি ঘটনাস্থলের পাশে রেস্টুরেন্টে খবর দিয়ে আসেন যদি কেউ এ অর্থের সন্ধান প্রার্থী হন তাহলে যেন যোগাযোগ করা হয়। ৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করেও কোন মালিক না পেয়ে তিনি সেদিনই নাইফ পুলিশ স্টেশনে গিয়ে তা জমা দেন।

 

  • সর্বশেষ