শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়োগপ্রাপ্ত ৫৫০ জন অনার্স- মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবীতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

রিয়াজুর রহমান: [২] বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স - মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৩] এতে লিখিত বক্তব্য পাঠ করেন- বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স - মাস্টার্স শিক্ষক ফেডারেশনেরর সাধারন সম্পাদক মো. মোস্তফা কামাল।

[৪] তিনি বলেন- জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত সারাদেশের ৫হাজার ৫০০ জন অনার্স - মাস্টার্স শিক্ষক দীর্ঘ ২৯ বছর থেকে সরকারি সুযোগ সুবিধার (এমপিও) বাইরে রয়েছে ।

[৫] একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে সদ্য জাতীয়করণকৃত কলেজের অনার্স - মাস্টার্স কোর্সের শিক্ষকগণ ক্যাডার / নন - ক্যাডারভুক্ত হয়েছেন , ডিগ্রি ৩য় শিক্ষকগণ জনবলে না থাকার পরেও এমপিওভুক্ত হয়েছেন।

[৬] অন্যদিকে মাদ্রাসার কামিল (মাস্টার্স) শ্রেণির শিক্ষকগণও এমপিওভুক্ত হয়েছেন। অথচ অনার্স - মাস্টার্স শিক্ষকগণ এনটিআরসিএ সনদধারী এবং সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালযের বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হযেও জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় এমপিওভুক্ত হতে পারছেন না, যা শিক্ষা সেক্টরে চরম বৈষম্য ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ।

[৭] মোস্তফা কামাল আরো বলেন- সারাদেশের অধিকাংশ কলেজে শিক্ষকগণ নামমাত্র বা বেতনহীন অবস্থায় মানবেতর জীবন - যাপন করছেন ।

[৮] সংবাদ সম্মেলনে আরো উপস্হিত ছিলেন- বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স - মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন।

  • সর্বশেষ