শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরাজুল ইসলাম: ঋত্বিক ঘটক এখনো আটকে আছেন মুষ্টিমেয় চলচ্চিত্রপ্রেমীদের কাছে!

মিরাজুল ইসলাম: ঋত্বিক ঘটক আটকে আছেন এখনো মুষ্টিমেয় চলচ্চিত্রপ্রেমীদের কাছে। ‘জেমস বন্ড’ জেনারেশনের চোখে তিনি মৃত এক সিনে-ফসিল। কেবল বাংলা সিনেমার কিছু জুরাসিক আমলের বোদ্ধাগণ তাঁকে স্মরণ করে তৃপ্তির ঢেঁকুর তোলেন। যদিও তাঁদের অনেকের সংগ্রহে ঝকঝকে প্রিন্টের ঋত্বিক বাবুর কোনো সিনেমাও নেই। একসময় যখন ‘চলচ্চিত্র সংসদ’ ঘরানার বোদ্ধা মানের সিনেমা দেখার পাঠশালার ছাত্র ছিলাম তখন অনেক ‘ঋত্বিক করেছি’। এখন কেবল আবছা স্মৃতি হাতড়াই। নিচের লেখাটি কয়েক বছর আগের। জন্মদিনে মেরে দিলুম। ‘এতো তাড়াতাড়ি তিনি মারা গেলেন? লোকে বলে, নিজের স্বাস্থ্যের প্রতি নজর না দেওয়া আর অপরিমিত মদ্যপানেই ফুরিয়ে গেলেন এই মহান প্রতিভা। কলকাতার শতবর্ষী পুরানো শুঁড়িখানা ‘ছোট ব্রিস্টল’, যার কেতাবী নাম ছিলো ‘লেনিন সরণি শ’স ক্লাব’।

এ বারের কোণার একটা টেবিল বরাদ্দ ছিলো ঋত্বিক ঘটকের জন্য। যখন সিনেমা বানানোর টাকা ফুরিয়ে যেতো বা চিত্রনাট্য নিয়ে ঝামেলায় পড়তেন তখন হতাশা আর দুঃখ ভুলতে আশ্রয় নিতেন হুইস্কির পেয়ালার। নিয়মিত সেই বারে যেতেন। কখনো যেতেন বন্ধুবান্ধব বা ইউনিটের লোকজন নিয়ে। কিন্তু তৃপ্ত হতেন না। এমনও শুনেছি ‘তিতাস একটি নদীর নাম’ শ্যুটিংয়ের সময় হুইস্কির চালান না আসা পর্যন্ত কাজে হাত দেননি। অবস্থার ফেরে খুবই নিম্নমানের সুরা পানও তাঁকে করতে হয়েছে। আহা জীবন! সেই তুলনায় বর্তমান কালের ‘বাজারী-প্রতিভাবান’রা বেহেশতে বসবাস করেন। তাঁদের মনে কোনো খেদ নেই, দুঃখ নেই। দুঃখবিলাসে তাঁরা নগদে সৃষ্টিশীল কাজ করতেই থাকেন। ঋত্বিকের জন্ম দিন ছিলো ৪ নভেম্বর। তাঁর দুঃখে যারা প্রকৃত দুঃখী তারা কি আজ অন্তত ‘রুহ আফজা’ পান করবো না?’ লেখক ও চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়