শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১০:৫৮ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্তান নিলেই পূর্ণ বেতনসহ এক বছর মাতৃত্বকালীন ছুটি পাবে নারী কর্মী

মারুফ হাসান: [২] চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশের কর্তৃপক্ষ নতুন নিয়ম করেছে। সন্তান গ্রহণে সরকারিভাবে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে।

[৩] নিয়ম অনুযায়ী প্রদেশটিতে কোনো নারী কর্মী সন্তান নিলে পূর্ণ বেতনে এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন তিনি।

[৪] বুধবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে শানজি প্রদেশে সন্তান হলে নারী কর্মীরা ছুটি পান ১৬৮ দিন।

[৫] প্রদেশটির সরকার এই ছুটি বাড়িয়ে পূর্ণ বেতনসহ প্রায় এক বছর করতে চায়। একই সঙ্গে তৃতীয় সন্তান জন্ম নিলে পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৩০ দিন করতে চায় সরকার।

[৬] বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ২০১৬ সালে দীর্ঘ সময়ের এক সন্তান নীতি থেকে সরে এসে দুই সন্তান নীতি গ্রহণ করে দেশটির সরকার। কিন্তু তারপরও জন্মহার কমে যাওয়ায় চলতি বছরের মে মাসে চীন সরকার তিন সন্তান নেওয়ার বিষয়টি অনুমোদন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়