শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনা জেলা মহিলা আ'লীগের সভাপতি চম্পা, সম্পাদক কনা

শরীফা খাতুন: [২] খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মহানগরীর শহিদ হাদিস পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৩] সম্মেলনে হোসনেয়ারা চম্পাকে জেলা মহিলা আ'লীগের সভাপতি ও নাজনীন নাহার কনাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

[৪] এর আগে শনিবার দুপুর ১২টায় শহিদ হাদিস পার্কে সম্মেলনের উদ্বোধন করেন মহিলা আ'লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।

[৫] এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আ'লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন মহিলা আ'লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রীক।

[৬] বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী ।

[৭] সভাপতিত্ব করেন খুলনা জেলা মহিলা আ'লীগের সভাপতি জাহানারা শহীদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আ'লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা।

  • সর্বশেষ