শিরোনাম
◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:০৫ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে চুরি হওয়ার শিশু সাতদিন পর উদ্ধার, গ্রেপ্তার ১

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর চাটখিলে চুরি হওয়ার সাতদিন পর মরিয়ম (২) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত নারী মুন্নি আক্তারকে (২৫) গ্রেপ্তার করা হয়। সে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকার মুসফিকের মেয়ে।

[৩] মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করে পুলিশ।

[৪] পুলিশ জানায়, শিশু মরিয়মের মা-বাবা চাটখিল পৌরসভার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। মরিয়মের মা রোমানা বেগম অন্যের বাড়িতে কাজ করে। গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার পূর্বে নিজের শিশু সন্তানকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যায়। কাজ শেষে ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পায়। আশপাশে অনেক খোঁজ করেও সন্ধান না পেয়ে শিশুর বাবা চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

[৫] ওই অভিযোগের পরে পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখে সাত দিন পর গভীর রাতে চুরি হওয়া শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে।

[৬] জেলার অতিরিক্ত পুলিশ সুপার (চাটখিল-সোনাইমুড়ী সার্কেল) মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারীকে আজ বুধবার নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ