শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে ১০ দল, নতুন দুটি আহমেদাবাদ ও লখনউ

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলের (ওচখ) দু’টি নতুন দলের কিনে নিল আরপিএসজি গ্রুপ ও সিভিসি ক্যাপিটালস। আরপিএস গ্রুপ ৭ হাজার ৯০ কোটি টাকায় কিনে নিল লখনউ ফ্র্যাঞ্চাইজি। এবং, সিভিসি ক্যাপিটালস ৫ হাজার ৬০০ কোটি টাকায় কিনে নিল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। ২০২২ সাল থেকেই ৮ দলের পরিবর্তে ১০ দলে হবে আইপিএল।

[৩] আইপিএলের দুই নতুন দলের বিড নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইটারে লেখেন, কখনও কখনও জেতার জন্য বিড করা হয়। যেমনটা করলো আরপিএসজি। ৭ হাজার ৯০ কোটি টাকা দিয়ে দল কিনে।

[৪] সোমবার (২৫ অক্টোবর) প্রায় দুপুর একটা থেকে দুবাইয়ের এক হোটেলে দরপত্র দেখার কাজ শুরু করে বিসিসিআই। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন পরিচালক সংস্থা রিতি স্পোর্টস দেরি করে আবেদনপত্র জমা দেওয়ায় সেই আবেদনপত্র বোর্ডের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। - আজকাল, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়