শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক : [২] আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল নারী দলকে বড় ব্যবধানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া নারী দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৩-১ গোলের ব্যবধানে।

[৩] এদিন ম্যাচের ৩৮তম মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন ক্ল্যারে পোলকিংগোরনে। লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পরও আধিপত্য ধরে রাখে অজি মেয়েরা। ম্যাচের ৬৬তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ম্যারি ফওলার।

[৪] দুই মিনিট পরই গোল করে ব্যবধান কমান ব্রাজিলের আদ্রিয়ানা দা সিলভা। ৮০তম মিনিটে গোল করে অজিদের ৩-১ গোলে এগিয়ে দেন এমিলি ভ্যান এগমন্ড। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া নারী দল। - গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়