শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমজিআই সামিট, তিন দিনের সফরে সৌদি আরবে ইমরান খান

খালিদ আহমেদ: [২] শনিবার তিনি মদিনা শহরে পৌঁছান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল। ডন

[৩] সৌদি সফরে মূলত পরিবেশসংক্রান্ত ‘মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ (এমজিআই) সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ইমরান খান। রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে সম্মেলনটি। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। যুবরাজ সালমানের উদ্যোগে এই প্রথম মধ্যপ্রাচ্যে এ ধরনের কোনো সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

[৪] পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলোকে যেসব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে, সে বিষয়ে এমজিআই সম্মেলনে মতামত দেবেন ইমরান খান। এ ছাড়া পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় পাকিস্তানের পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করবেন তিনি।

[৫] সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সৌদি আরবের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ইমরান খান দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে দুপক্ষের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও মতবিনিময় করবেন তারা। পাকিস্তানে সৌদি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেও আলাদা একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

[৬] সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, জ্বালানিমন্ত্রী হাম্মাদ আজহার এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মালিক আমিন আসলাম।

  • সর্বশেষ