শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ১০:২৭ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী বছরের শুরুতে ক্লাব বিশ্বকাপ আরব আমিরাতে

স্পোর্টস ডেস্ক: [২] আগামী বছরের শুরুতে ফিফা ক্লাব বিশ্বকাপের টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন। তবে টুর্নামেন্টের সময়সূচি এখনও ঠিক হয়নি।

[৩] বিডিনিউজ জানায়, সাত দলের টুর্নামেন্টটি প্রাথমিকভাবে এই বছরের ডিসেম্বরে জাপানে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে স্বাগতিক থেকে গত মাসে নিজেদের নাম সরিয়ে নেয় জাপান।

[৪] জি নিউজ জানায়, ছয় মহাদেশীয় চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশের লিগ জয়ী ক্লাবকে নিয়ে প্রতি বছর হয়ে থাকে এই প্রতিযোগিতা। সংযুক্ত আরব আমিরাতে এর আগে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে চারবার- ২০০৯, ২০১০, ২০১৭ ও ২০১৮ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়