শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সময় মতো হস্তক্ষেপের কারণে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন: অর্থমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যখন বৈশ্বিক অর্থনীতিতে ৩ শতাংশের বেশি সংকোচন দেখা যাচ্ছে তখন সময় মতো হস্তক্ষেপের কারণে বাংলাদেশ ২০২০ ও ২০২১ সালে যথাক্রমে ৩ দশমিক ৫ শতাংশ এবং ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

[৩] ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের অর্থনৈতিক উইং থেকে পাঠানো এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] অর্থমন্ত্রী বাংলাদেশের উনয়ন অভিযাত্রার অবিস্মরণীয় পথ পরিক্রমার ওপরে আলোকপাত করে বলেন, কোভিড-১৯ আমাদের উন্নয়নের পথে বিশাল চ্যালেঞ্জ নিয়ে এসেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বের কারণে বাংলাদেশ তার অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পথে অনেকদূর অগ্রসর হয়েছে।

[৫] সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই অধিবেশনে ইউনেস্কাপের এক্সিকিউটিভ সেক্রেটারির বিশেষ আমন্ত্রণে কি-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন। এ কমিটির অধিবেশন প্রতি দু’ বছর পর পর অনুষ্ঠিত হয় এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এতে যোগদান করেন।
থাইল্যান্ডের অর্থমন্ত্রী মিস্টার আড়খোম টারম্প পিতিয়া আইসিথ, ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মিসেস শ্রী মুলিয়ানি ইন্দ্রবতী, ভুটানের অর্থমন্ত্রী মিস্টার লিওনপো নামগে শেরিং, পাকিস্তানের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী এইচ মিস্টার ওমর আইয়ুব খান উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়