শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও নসিমনের সংঘর্ষ, তিন মৎসজীবী নিহত

এস এম সাব্বির : [২] মঙ্গলবার (১৯অক্টোবর) বিকেলে সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশলাইন পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন, জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে মঙ্গল বিশ্বাস (২৫), আক্কাস সরদারের ছেলে লিমন সরদার (৩০) ও মো. আতিয়ার হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৬)।

[৪] সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, ওই তিন ব্যক্তি টেকেরহাট এলাকা থেকে মাছ নিয়ে নসিমনে করে নিজামকান্দি গ্রামে ফিরছিলেন। পল্লী বিদ্যুৎ সমিতির মোড় দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় গোপালগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঙ্গল বিশ্বাস নিহত হন।

[৫] পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় অপর দুই জনকে উদ্ধার করে জেলার ২৫০শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমন সরদার মৃত ঘোষণা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়