শিরোনাম
◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে 

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৯:২২ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার ঘটনায় আরো এক যুবক গ্রেপ্তার

শাহাজাদা এমরান: [২] পূজামণ্ডপের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গোলাম মাওলা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।  শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

[৩] র‌্যাব জানায়, গ্রেফতারকৃত গোলাম মাওলা নিজে একটি দোকানে ভিডিও এডিটর হিসাবে কাজ করে। ঘটনার সময় বুধবার সে নিজে নানুয়ার দিঘীর পাড় পূজামণ্ডপে গিয়ে বিভিন্ন ছবি সংগ্রহ করে এবং সেই সব ছবিতে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এরপর র‌্যাবের একটি আভিযানিক দল বুধবার রাতে নগরীর নিউমার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

[৪] গ্রেফতারকৃত আসামি জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর মধ্য দক্ষিণপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

[৫] প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামি র‌্যাবের কাছে জানায়, সে দীর্ঘদিন যাবৎ ফেসবুক আইডি, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সামাজিক যোগাযোগে মাধ্যমে অপপ্রচারমূলক লেখা ও উস্কানিমূলক ভিডিও পোষ্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়