শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে পারে ইসরায়েল

স্পোর্টস ডেস্ক: [২] ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে পারে ইসরায়েল। এরইমধ্যে ইসরায়েল প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও রাষ্ট্রপতি আইজ্যাক হেরজগের সাথে দেখা করতে দুই দিনের ইসরায়েল সফরে গিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো।

[৩] জি নিউজ জানায়, সংযুক্ত আরব আমিরাত এবং আরও দেশের সাথে সম্মিলিতভাবে বিশ্বকাপ আয়োজন করুক ইসরায়েল, এমনটিই চায় ফিফা। ইনফ্যান্তিনোই এ বিষয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন।

[৪] ফিলিস্তিন ফুটবল ফেডারেশন ইনফ্যান্তিনোর এই ইসরায়েল সফরকে ভালোভাবে নেয়নি। একটি বিবৃতিতে তারা জানায়, ইনফ্যান্তিনোকে স্বাগত জানাতে না পারায় আমরা দুঃখপ্রকাশ করছি। তবে আন্তর্জাতিক ফুটবল সম্পর্কিত মূল্যবোধ নিয়ে করা ইনফ্যান্তিনোর বার্তার কোনো বহিঃপ্রকাশ আমরা তার এই সফরে দেখতে পাচ্ছি না। তাছাড়া রাজনৈতিক ওই সভার সাথে ফুটবলের কোনো সম্পর্ক আছে বলেও মনে করি না আমরা। যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়