শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জ-চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিলেন রেলমন্ত্রী

রিংকু রায় : [২] নেত্রকোণার মোহনগঞ্জে রেল স্টেশন প্লাটফরমে আজ শুক্রবার আয়োজিত সমাবেশে রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতে মোহনগঞ্জ-চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন।

[৩] তিনি আরও বলেন, আমাদের ইঞ্জিন আছে, বিদেশ থেকে কোচ আসলেই মোহনগঞ্জ-চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন চালু করা হবে। পরে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন মোহনগঞ্জে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

[৪] এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিমান বাংলাদেশ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন প্রমুখ। রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন আরো বলেন, হাওরের পরিবেশের কোন ক্ষতি না করে মোহনগঞ্জ-সুনামগঞ্জ পর্যন্ত এলিভেটেড রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

[৫] এতে করে সিলেট-সুনামগঞ্জের মানুষ মোহনগঞ্জ হয়ে দ্রুত ঢাকা পৌঁছাতে পারবে। তিনি বলেন, মোহনগঞ্জ-সুনামগঞ্জ রেলপথে ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হবে। রেলমন্ত্রী বলেন, এই মুহুর্তে সুনামগঞ্জ-ছাতক রেলপথ নির্মাণে সমীক্ষা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়