শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা কেন্দ্র স্থাপনের জন্য শিক্ষার্থীদের তথ্য চেয়েছে জবি

অপূর্ব চৌধুরী : [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য শিক্ষার্থীদেরকে টিকা গ্রহণের সর্বশেষ তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
[৩] মঙ্গলবার (১২ অক্টাবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো.ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।
[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য শিক্ষার্থীদেরকে টিকার সর্বশেষ তথ্য (নাম, স্টুডেন্ট আইডি, এনআইডি,টিকা কেন্দ্রের নাম, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ,এনআইডি না থাকলে জন্মনিবন্ধনের নাম্বার,মোবাইল নাম্বার) জরুরি ভিত্তিতে দিতে হবে।
[৫] এছাড়াও শিক্ষার্থীদের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে তাদের নিকট থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
[৬] উল্লেখ্য, এর পূর্বে গত ২৯ আগস্ট ও ২৭ সেপ্টেম্বর দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার তথ্য চেয়েছিল কর্তৃপক্ষ। তবে টেকনিক্যাল সমস্যা,তথ্য প্রদানের সুস্পষ্ট নির্দেশনা না পাওয়া, নির্ধারিত সময়ের পরে অনেকে টিকা গ্রহণ করা সহ বেশ কিছু কারণে অধিকাংশ শিক্ষার্থীই আপডেট তথ্য দিতে পারেনি।
  • সর্বশেষ