শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী বেগমগঞ্জে অস্ত্রসহ বাবু বাহিনীর প্রধানকে গ্রেপ্তার

মাহবুবুর রহমান: [২] নোয়াখালীর বেগমগঞ্জ ছয়ানী ইউনিয়নের রুদ্রপুর দিঘীর পাড় থেকে অস্ত্রসহ বাবু বাহিনীর প্রধান বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল।

[৩] সোমবার সকালে র্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও দুই রাউন্ড গুলি, চকলেট বোমাসহ বিপুল পরিমাণ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে।

[৪] গ্রেপ্তারকৃত বাবু নোয়াখালীর বেগমগঞ্জ এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সীমান্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। সে "বাবু বাহিনী" -র প্রধান । তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদক ব্যাবসাসহ ১২ টি মামলা রয়েছে।

[৫] এই বিষয়ে র‌্যাব -১ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়