শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে মার্কিন চেইন শপ ৭-ইলেভেন নিয়ে আসছেন মুকেশ আম্বানি

লিহান লিমা:[২] যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক বিশ্বের বৃহত্তম খুচরা ব্যবসায়ীক সংস্থা সেভেন-ইলেভেন ইনকর্পোরেটেড এর চেইন শপ ‘৭-ইলেভেন’ ভারতে চালু করতে যাচ্ছেন ভারতের শীর্ষ ধনী ধনী মুকেশ আম্বানি। শনিবার মুম্বাইয়ে চালু হবে এর প্রথম দোকান। এরপর আস্তে আস্তে বাণিজ্যিক এলাকাগুলোতে চালু করা হবে। বিবিসি

[৩]সেভেন ইলেভেন ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট জো ডি পিন্টো বলেন, বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যার দেশ ভারতের বাজারে বিনিয়োগের জন্য এটিই আদর্শ সময়।

[৪]২০১৯ সালে ফিউচার রিটেলের সঙ্গে চুক্তি হয় সেভেন ইলেভেনের। কিন্তু ফ্রানচাইজি ফি দিতে না পারায় কিছুদিন আগে চুক্তি বাতিল হয়। ৭-ইলেভেন চেইনের বিশ্বের ১৮টি দেশে ৭৭ হাজারের বেশি দোকান আছে। ১৯২৭ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা হয়।

[৫]বার্ষিক দুই হাজার একশ’ কোটি মার্কিন ডলার নিয়ে রিলায়েন্স রিটেইল ভারতের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। পেট্রোকেমিক্যাল, তেল, গ্যাস, টেলিকম এবং খুচরা বিক্রি নানা খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা রয়েছে। ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুযায়ী আম্বানির সম্পদের পরিমাণ ৯ হাজার ২৭০ কোটি ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়