শিরোনাম
◈ বিশ্বকাপজয়ী সা‌বেক ব্রাজিলিয়ান তারকা নেইমারের কড়া সমালোচনা কর‌লেন ◈ স্থানীয় সরকার নির্বাচনে কোন পথে এগোচ্ছে বিএনপি? ◈ টাইম ম‌্যাগা‌জি‌নের প্রভাবশালীদের তালিকায় ভার‌তের ক্রিকেটার মান্ধানা ও দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বাভুমা  ◈ ‘এখানে এসব চলবে না’, নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে চলে যান’ : বিজেপি মন্ত্রী ◈ হিজবুল্লাহ দমনে ইসরাইল নয়, সিরিয়ার ওপর ভরসা ট্রাম্পের ◈ গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে জুনে আসছে আরও ৪ এলএনজি কার্গো ◈ যুক্তরাষ্ট্র-ইরান গোপন চুক্তির ১২টি শর্ত ফাঁস করল ইসরাইলি গণমাধ্যম ◈ মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা ◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০১:৫৩ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে জরুরি বিভাগের চিকিৎসকদের বিশ্রামাগারে মাদক সেবন!

নিউজ ডেস্ক: পটুয়াখালীর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের বিশ্রামাগারে মাদক সেবনের ঘটনায় তোলপাড় চলছে। ওই বিশ্রামাগারে মাদকের আসর থেকে ধারণ করা ৪০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। যুগান্তর

ভিডিও ক্লিপে দেখা যায়, জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশার তাস খেলার প্রস্তুতি নিচ্ছেন। তার পাশে পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মুনিবুর রহমান ওরফে সোহাগ মোল্লা মাদক সেবন করছেন। ওই আসরে বসে আছেন বহিরাগত এক যুবক। বহিরাগত ওই যুবক এর আগে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঝে-মধ্যেই জরুরি বিভাগে কর্তব্যকালীন ওই বিশ্রামাগারে মাদকের আসর বসান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশার। সঙ্গে থাকেন বহিরাগত মাদকসেবীরা। সারারাত চলে তাস খেলা ও মাদকসেবন। এ সময় বিশ্রামাগারের বাইরে পাহারায় থাকেন বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরী।

গত ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ওই বিশ্রামাগারের ভেতরে এমন একটি মাদকসেবনের দৃশ্য ধারণ করা ভিডিও ক্লিপটি একাধিক ব্যক্তির মোবাইলে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

অবশ্য ওই ভিডিও ক্লিপ সম্পর্কে আবুল বাশার ও মুনিবুর রহমান কিছুই জানেন না, এমনকি ভিডিও ক্লিপে থাকা ব্যক্তিদের মধ্যে তারা কেউ না বলেও দাবি করেন।

বাউফলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, নির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মাদকের আসর বসার বিষয়টি দুঃজনক। এ বিষয়ে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, যিনি অন্যায় করবেন তিনিই ফল ভোগ করবেন। তিনি বিষয়টি নিয়ে কোনো নিউজ না করার অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়