শিরোনাম
◈ ‌ক্রিকেটার রিজওয়ান-ইমামের বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য, ব্যাখ্যা চাইলেন তদন্তকারীরা ◈ ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলল, স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল ◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ডেভিড ওয়ার্নারই থাকছেন ওপেনার

স্পোর্টস ডেস্ক : [২] এক বছরেরও বেশি সময় ধরে ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেননি টি-টোয়েন্টি। ফর্মে নেই বলে আইপিএলে তাকে দুইবার একাদশে রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকেই ওপেনিংয়ে সঙ্গী করবেন বলে নিশ্চিত করলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

[৩] ২০২০ সালের সেপ্টেম্বরে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলেন ওয়ার্নার। ইনজুরি, বিশ্রাম ও সাংঘর্ষিক সূচির কারণে এই সময়ে চার সিরিজে মোট ১৪টি ম্যাচে ছিলেন না। এছাড়া আইপিএলেও সুবিধা করতে পারছেন না। আট ইনিংসে তার হাফ সেঞ্চুরি দুটি, স্ট্রাইক রেট ১০৭.৭৩। ভারতে আইপিএল পর্বে হায়দরাবাদের অধিনায়কত্বও হারান তিনি।

[৪] আইপিএলের আমিরাত পর্ব ও বিশ্বকাপের জন্য ফিট থাকতে ক্যারিবিয়ান ও বাংলাদেশ সফরে ওয়ার্নার ছিলেন বিশ্রামে। কিন্তু চলতি পর্বে প্রথম দুটি আইপিএল ম্যাচে ০ ও ২ রান করে আবারও বাদ পড়েছেন।

[৫] দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানের এই অবস্থায় তার পাশে দাঁড়ালেন ফিঞ্চ। বিশ্বকাপ খেলতে আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার আগে অধিনায়ক জানিয়ে দিলেন, টুর্নামেন্টে তার ওপেনিং পার্টনার হবেন ওয়ার্নার।

[৬] ফিঞ্চ বলেছেন, হ্যাঁ, অবশ্যই। সে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলা সেরা খেলোয়াড়দের একজন। তার প্রস্তুতি নিয়ে আমার কোনো সংশয় নেই। হায়দরাবাদের হয়ে খেলতে সে ভালোবাসে, আমি জানি সে এখনও অনুশীলনের মধ্যে আছে। সে ভালোভাবে প্রস্তুত। - ক্রিকবাজ

  • সর্বশেষ