শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৩১ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব কবির মিলন: ই-কমার্স নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দেওয়া যাতে পারে

মাহবুব কবির মিলন: ই- কমার্স নীতিমালা হয়েছে। এই নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন দরকার। দরকার কঠিন শাস্তি। এসবের জন্য দরকার একটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। যারা সবকিছু মনিটর করবে, রেগুলেট করবে এবং প্রয়োজনে সরকারের অন্যান্য সংস্থার সাহায্য নেবে। প্রতারণার ফাঁদ পেতে যাতে কেউ জনগণকে বোকা বানিয়ে পথে বসাতে না পারে। মানুষ যাতে লোভী না হতে পারে অথবা তাদের অসহায়ত্বকে কেউ পুঁজি করে শত শত কোটি টাকা হাতিয়ে নিতে না পারে, তার জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। এখনো সমানে ই-কমার্সের নামে প্রতারণা চলছেই। এই প্রতারণা চলতে দেওয়ার দায় আমরা কেউ এড়াতে পারবো না। যতোই রশি টানাটানি করি না কেন।

এগুলো বন্ধ করার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই। শুধু দরকার সদিচ্ছা। ই-কমার্স নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দেওয়া যাতে পারে। তাদের নতুন সংশোধিত আইন এখনো চ‚ড়ান্ত হয়নি। প্রায় তিন বছরের অধিক সময় ধরে তা চালাচালি চলছে। এই সংশোধনী পাস হলে অত্যন্ত কার্যকর একটি দপ্তরে পরিণত হতো ভোক্তা অধিকার। নিশ্চিত হতো জনগণের অধিক কল্যাণ। নতুন এই খসড়া আইনে কিছু ধারা সংযোজন করে ই-কমার্স নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে ভোক্তা অধিকার। এর জন্য প্রয়োজন কঠিন মনোবল এবং সদিচ্ছা। যা ভোক্তার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারীর মধ্যে আছে। যদিও... নেই! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়