শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের এড. মিজানুর রহমানের নতুন পিপি পদে যোগদান

স্বপন দেব : [২] মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসাবে যোগদান করেছেন এডভোকেট মিজানুর রহমান। রবিবার (০৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. রুমানা ইয়াসমিন ও এনডিসি মো. রফিকুল ইসলাম পিপি হিসাবে এডভোকেট মিজানুর রহমান যোগদানপত্র গ্রহণ করেন।

[৩] এর আগে গত ৩০ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর অনুবিভাগের সহকারী সচিব মো. আব্দুছ সালাম মন্ডল কর্তৃক সাক্ষরিত স্মারকে তাঁকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করেন।

[৪] মিজানুর রহমানের মুঠোফোনে জানান, ন্যায় বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি কাজ করবেন। এই দায়িত্ব পালনে সবার সহযোগীতা চান তিনি। তাঁকে নিয়োগ দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

[৫] এডভোকেট মিজানুর রহমান মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাঊেশ তিন বারের সাধারণ সম্পাদক।

[৬] ১৯৯৫ সালে তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন। পেশার বাইরে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

 

  • সর্বশেষ