শিরোনাম
◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম আদালতে বোমা হামলা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ চেকপোস্টের সামনে ১৬ বছর আগে আত্মঘাতী বোমা হামলা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

[৩] রবিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় দেন।

[৪] মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, বোমা মিজান ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জাবেদ ইকবাল। রায়ের সময় আদালতে আসামি জাবেদ ইকবাল উপস্থিত থাকলেও অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান পলাতক।

[৫] সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ বলেন, আদালতে বোমা হামলা মামলায় বোমা মিজানের মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক। আরেক আসামি জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

[৬] গত ২১ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি শেষে রবিবার (৩ অক্টোবর) রায়ের দিন নির্ধারণ করা হয়।

[৭] আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর আদালতের পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামা’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন। এ ঘটনায় কোতোয়ালী থানায় ও চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

[৮] ২০১৬ সালের ১৮ মে ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হলে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। এর মধ্যে মামলার তিন আসামি জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, তার সেকেন্ড ইন কমান্ড ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানির অন্য একটি মামলায় ফাঁসির আদেশ হলে এ মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়। অপর দুই আসামির মধ্যে জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান পলাতক ও জাবেদ ইকবাল চট্টগ্রাম কারাগারে রয়েছে।

  • সর্বশেষ