শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁদের হস্তান্তর করা হয়। তাঁদের মধ্যে ৫ শিশু, ৮ নারী ও ২ জন পুরুষ।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পতাকা বৈঠক হয়। এ সময় বিএসএফ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাত সাড়ে ৯টার দিকে বিজিবি তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

আটক ব্যক্তিদের একজন বলেন, তাঁরা কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ভারতে গিয়েছিলেন। দীর্ঘদিন সেখানে বসবাস করেছেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার সকালে বাংলাদেশে ফেরার সময় ভারতের হাকিমপুর সীমান্তে বিএসএফ তাঁদের আটক করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বলেন, সোমবার সকাল ১০টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ ওই ১৫ জনকে আটক করে। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে দেওয়া হবে। উৎস: প্রথম আলো

 

  • সর্বশেষ