শিরোনাম
◈ সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ◈ পাতা খেলার প্রস্তুতিতে ধরা বিষধর সাপই কেড়ে নিল সাপুড়িয়ার প্রাণ ◈ তিন মেগা প্রকল্পে কমেছে কমলাপুর আইসিডির জায়গা, পার্কিং সংকটে বাড়ছে ঢাকার যানজট! ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচের প্রথম চালান ◈ যে কারণে ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, চাঞ্চল্যকর তথ্য জানাগেল গবেষণায় ◈ জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি ◈ ৫ আগস্টকে ঘিরে র‌্যাবের সর্বোচ্চ সতর্কতা, জোরদার গোয়েন্দা নজরদারি ◈ অভিনেত্রী রিনা রহমান আর নেই

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচারের পরেই সাড়া ফেলছে নিশো ও মেহজাবীনের ‘পুনর্জন্ম ২’

বিনোদন ডেস্ক: চ্যানেল আইয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনগুলোর মধ্যে অন্যতম ছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুনর্জন্ম ২’। শুক্রবার রাত ৮টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয় আলোচিত ‘পুনর্জন্ম’র সিক্যুয়েল ‘পুনর্জন্ম ২’।

রাত ৯টায় চ্যানেল আইয়ের ইউটিউবে প্রচারের পরেই ভিকি জাহেদের পরিচালনায় ‘পুনর্জন্ম ২’ দর্শক মহলে সাড়া ফেলেছে।

বেশিরভাগ দর্শকরাই বলছেন, ‘পুনর্জন্ম ২’ একটি আন্তর্জাতিকমানের কনটেন্ট। যেখানে আফরান নিশো, মেহজাবীন, নওশাবা দুর্দান্ত অভিনয় করেছেন। একের পর এক টুইস্ট পেয়েছেন দর্শক। তবে ‘পুনর্জন্ম ২’ এর অন্যতম চমক ছিল খায়রুল বাসার।

চ্যানেল আইয়ের উদ্যোগে নির্মিত ‘পুনর্জন্ম ২’ দেখে পুরো টিমকে প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা। তাদের কথা, রহস্যে ঘেরা একের পর এক টুইস্টে বাজিমাৎ করেছে ‘পুনর্জন্ম ২’। এর শেষে উল্লেখ করা হয়, ‘পুনর্জন্ম ৩’ ও আসবে।

‘পুনর্জন্ম’র প্রথম কিস্তি যারা দেখেছিলেন তারা জানেন গল্পটি কোথায় গিয়ে শেষ হয়েছিল। ‘পুনর্জন্ম ২’ ঠিক সেখান থেকেই শুরু হয়েছে। প্রথম কিস্তির সঙ্গে মিল রাখতে শিল্পীদের কস্টিউম পর্যন্ত একই রাখা হয়েছে। নির্মাতা ভিকি জাহেদ বলেছিলেন, ‘পুনর্জন্ম ২’-ও প্রচারের পর আলোচনায় আসতে পারে।Punorjonmo 2 | পুনর্জন্ম ২ | Afran Nisho | Mehazabien | Nawshaba | Vicky Zahed | Channel i Prime - YouTube

প্রচারের পরেই দর্শক সাড়াই তার প্রমাণ মিলছে। ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে পুনর্জন্ম-২ নিয়ে ইতিবাচক মন্তব্য জানাচ্ছেন সাধারণ দর্শক।

চ্যানেল আই অনলাইনকে ভিকি জাহেদ বলেছিলেন, বেশকিছু টুইস্ট রয়েছে। প্রথম অংশ দেখে দর্শক ধাক্কা খেয়েছিলেন। ‘পুনর্জন্ম ২’ দেখেও দর্শক একাধিকবার ধাক্কা খেতে পারেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী কনটেন্টগুলোর সিক্যুয়াল বেশীরভাগ ক্ষেত্রে ফ্লপ হয়। তাই কাজের আগে চ্যালেঞ্জ নিয়েই করতে হয়েছে। এজন্য গত দেড় মাস গল্পের পিছনে আমাকে দিতে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়