শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০২:১৬ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফসান চৌধুরী: একজন নিরপরাধ মানুষের হত্যা ও আমরা

আফসান চৌধুরী: একজন নিরপরাধ মানুষের হত্যা ও আমরা (১৯৭১-৭২)। লোকটা পানির মিস্ত্রি ছিলো পাড়ায়। একটু গুন্ডা গোছের কিন্তু খারাপ মানুষ না। একবার এক গুটি বসন্ত রোগীকে রিকশা করে হাসপাতালে নিয়ে যায় যখন কেউ নিচ্ছিলো না। আমার মা তাকে ভাড়ার পয়সাটা দিয়েছিলো যখন সে এসে চায়। তবে রেগেমেগে হাত চালাতো তার সমাজের মানুষের সঙ্গে কিন্তু , চুরি খুন করেনি।

[২] দেশ স্বাধীন হবার পর পর ভীষণ ওলোটপালট অবস্থা হয়। একে অন্যের নামে লাগায়, অনেক মানুষের বাড়ি লুট করায়, খুনও হয়। শেখ সাহেব দেশে না আশা পর্যন্ত অবস্থা বেশ খারাপ ছিলো। [৩] একদিন রাত ৮ টার দিকে হঠাৎ অস্ত্রধারীরা আসে এবং এই লোকটাকে বার করে বাসা থেকে। আমার বড় ভাই গিয়ে কথা বলে। ফিরে এসে বললেন, ঘরের ভেতর থাকো, তাকে মেরে ফেলতে এসেছে। একজনের পায়ের মাঝখানে মাথা চেপে ধরা, লোকটা তাকিয়ে আছে যেন অপেক্ষা করছে। তারপর মাথায় দুটা গুলি করে, তারা গাড়িতে করে চলে যায়। কেন মারলো, কিচ্ছু জানা গেলো না। যারা মারলো তারা পাড়ার ছিলো না। তাঁর মানে কেউ খবর দিয়ে এনেছে। গোটা একাত্তরে এটা ঘটেছে, শত্রæতা থেকে ডেকে এনে খুন করানো। কিন্তু পানির মিস্ত্রির কে এমন শত্রæ হবে?

[৪] যেহেতু ওই রাতে আমরা ছাড়া কেউ বের হয়নি, তাই তার পরিবার ভেবেছিলো আমরাই জড়িত। কিন্তু আমরা কিছুই জানতাম না শত্রæতা তো পরের কথা। তার পানির মিস্ত্রি ভাই বহুদিন আমাদের বাসায় কাজে আসতো না। পরে আসল খবর পায় কিন্তু ততোদিনে আমরাও পাড়া ছাড়ছি। তারাও একসময় কোথাও চলে যায়। যুদ্ধ সবচেয়ে ক্ষতি করে নিরাপরাধীকে। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক

 

  • সর্বশেষ