শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ১১:৪১ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোয়েব সর্বনাম: সরকার বিদেশি টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে, এইটা ভুয়া নিউজ

সোয়েব সর্বনাম: বাংলাদেশের আকাশ উন্মুক্ত, এইখানে সব দেশের সব ধরনের চ্যানেল চলবে পরিষ্কারভাবে এমন নির্দেশনা আছে।

ফলে, বিদেশি চ্যানেল বন্ধ করে দেয়া হইছে এই ধরনের কথাবার্তা যারা বলতেছেন, তারা নিউজ পড়তে জানেন না কিংবা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রিয় সিদ্ধান্তের ইন্ডিয়ান ভার্শন প্রচার করতেছেন। এইটারে অফিশিয়ালি ইন্ডিয়ার দালালি বলা যাবে। কিছু সংবাদমাধ্যম দালালি করে এইরকম হেডলাইন করতেছে, ওদেরকে বর্জন করুন।

গভমেন্ট এপ্রিলেই সিদ্ধান্ত নেয় এই দেশে বিদেশি চ্যানেল ক্লিন ফিড চালাইতে হবে, যদিও এইটা বহু পুরানো আইন। অপারেটরদের নানান ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে অক্টোবর পর্যন্ত এই শর্ত শিথিল রাখা হয়।

এই ছয়মাস সময় দেয়া হইছে ক্লিন ফিড করে চ্যানেলগুলা প্রচারের ব্যবস্থা নেয়ার জন্য। বিদেশি চ্যানেলগুলা গভমেন্টের এই নির্দেশনা পাত্তা দেয় নাই। ফলে বিদেশি বিজ্ঞাপনযুক্ত চ্যানেলগুলা অক্টোবরে বন্ধ করা হয়।

পার্শ্ববর্তি দেশগুলা, যেমন ভারত, পাকিস্তান, নেপাল শ্রীলঙ্কাতেও বিদেশি চ্যানেলগুলা শুধুমাত্র ক্লিন ফিড অবস্থায় চলতে পারে। চ্যানেলগুলা সব দেশের আইন মানবে আর বাংলাদেশের বেলায় ঘাড়ত্যাড়ামি চোদাবে এত সাহস পায় কই? এই দেশের কিছু দালালশ্রেনির লোক এবং সংবাদমাধ্যম তাদের পক্ষে অবস্থান নেয় বলেই তারা এই সাহসটা পাইছে। এইসব দালালদের বর্জন করুন।

বিদেশি চ্যানেলগুলা ক্লিন ফিড করে যে কোন মুহুর্ত থেকেই প্রচার শুরু করতে পারে কেউ বাধা দিবে না। দেরি করে কার্যকর করলেও সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ। না জেনেবুঝে নিউজের ইন্ডিয়ান ভার্শন প্রচার করবেন না।

ফেসবুক থেকে

  • সর্বশেষ