শিরোনাম
◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:০০ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে মানবপাচারের অভিযোগে বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড

মিনহাজুল আবেদীন: [২] মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের অপরাধে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক মিলন হোসেনের ৪৬ মাস কারাদণ্ড দিয়েছেন টেক্সাস অঙ্গরাজ্যের আদালত। আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাকে এ শাস্তি দেয়া হয়েছে। ডিবিসি টিভি

[৩] গতকাল মঙ্গলবার মার্কিন বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে মানব পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ওই নাগরিকের কারাদণ্ডের বিষয়টি প্রকাশ করা হয়েছে। প্রথম আলো

[৪] মার্কিন বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, আদালতে উপস্থাপিত নথি থেকে দেখা যায়, ৪১ বছর বয়সী বাংলাদেশের মোহাম্মদ মিলন হোসেন মেক্সিকোর তাপাছুলাতে বসবাস করতেন। তিনি বাংলাদেশ, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকোতে বসবাসরত মানব পাচারকারীদের সঙ্গে যোগসাজসে বিপুল টাকা নিয়ে লোকজনকে মার্কিন সীমান্তের কাছে নিয়ে আসতেন। পাচারের শিকার হওয়া লোকজনকে যুক্তরাষ্ট্রে পাঠানোর আগে রাখতেন মেক্সিকোর তাপাছুলার একটি হোটেলে। তিনি যেসব লোক যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য অপেক্ষমাণ ছিলেন, তাদের টিকিটসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দিয়ে মেক্সিকোর মন্টেরিতে তার সহযোগী মোক্তার হোসেনের কাছে পাঠাতেন। এরপর মোক্তার মন্টেরি থেকে ওই লোকজনকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সহায়তা করতেন।

[৫] মার্কিন বিচার মন্ত্রণালয়ের অপরাধ বিভাগের সহকারী মার্কিন অ্যাটর্নি জেনারেল কেনেথ এ পোলিট বলেন, মানব পাচাকারীরা বৈশ্বিক পরিমণ্ডলে তৎপরতা চালিয়ে বাংলাদেশের অভিবাসীদের জীবনকে ঝুঁকিতে ফেলছেন। হোসেনের মতো মানব পাচারকারীদের আটক করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের মূলোৎপাটনের জন্য মার্কিন বিচার মন্ত্রণালয় দেশে এবং বিদেশে তার অংশীজনদের নিয়ে তৎপরতা অব্যাহত রাখবে। ইত্তেফাক

  • সর্বশেষ