শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর জন্মদিন পথশিশুদের নিয়ে উদযাপন করলেন পুনাক সভানেত্রী

মাসুদ আলম: [২] বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর রমনা পার্ক প্রাঙ্গণে পথশিশুদের সাথে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছেন।

[৩] একেবারেই অনাড়ম্বর, অনানুষ্ঠানিক এ আয়োজনে পুনাক সভানেত্রী বলেন, আমরা পথশিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলাম। এ সময় তিনি শিশুদের কাছে তাদের জন্মদিনের কথা জানতে চান। উপস্থিত পথশিশুদের অনেকেই নিজের জন্মদিনের কথা জানে না।

[৪] তিনি বলেন, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, আজ তোমাদেরও জন্মদিন, আজ সবার আনন্দের দিন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

[৫] পুনাক সভানেত্রী শিশুদের নিয়ে কেক কাটেন। তিনি নিজ হাতে তাদেরকে কেক খাওয়ান। শুধু কেক নয়, তাদের মাঝে বিরিয়ানি, চকলেট, মিষ্টি ও নানা ধরনের ফল ফল বিতরণ করেন জীশান মীর্জা। এ সময় ছোট ছোট শিশুদের অনেকেই সভানেত্রীর সাথে গল্পে মেতে উঠে। রমনা পার্ক প্রাঙ্গণে উৎসবমুখর এ পরিবেশে শিশুরা ছিল বেশ প্রাণোচ্ছল, উৎফুল্ল।

[৬] অনুষ্ঠানে পুনাক নেতৃবৃন্দ এবং ডিএমপির রমনা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়